মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

করোনা আক্রান্ত সানি দেওল

বলিউড অভিনেতা ও সংসদ সদস্য সানি দেওলের করোনা-পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গতকাল মঙ্গলবার হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব এ কথা জানিয়েছেন বলে খবর বলিউড হাঙ্গামার।

সানি দেওল নিজেও টুইটারে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং এর ফল পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে রয়েছি এবং ভালো আছি। আমার অনুরোধ, শেষ কয়েকদিন যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে নিভৃতবাসে থাকুন এবং করোনা-পরীক্ষা করান।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com