মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শীত পড়তেই বাংলাদেশি স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা ঘুরে এলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তারই কিছু ছবি উঠে এসেছে সৃজিত ও মিথিলার সোশ্যাল মিডিয়ার পাতায়।
চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার কিছু ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করে ওপার বাংলার খ্যাতিমান এই পরিচালক লিখেছেন, ১২ বছর বয়স পর্যন্ত তিনি প্রতি শীতে বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানায় যেতেন। তখন তার বাবাও এ বিষয়টা নিয়ে সমান উৎসাহী থাকতেন।