রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নারীর শক্তি এবং সাহসকে তুলে ধরে ধারাবাহিক কাজ করেছেন নাজিয়া। অপলক নারী, আধুনিক রাধা সিরিজ, বিশ্বজনীন নারী সিরিজ তাঁর সাড়া জাগানো কাজের মধ্যে অন্যতম। তবে পারফর্মিং আর্টিস্ট দেশে বিদেশে বেশি পরিচিত নাজিয়া।
প্রায় ২৫ বছর ধরে শিল্পকলার মাধ্যমে দেশে বিদেশে বাংলাদেশকে তুলে ধরছেন তিনি। বাংলাদেশ থেকে কীভাবে একজন শিল্পী আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে পারে, কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে এসব নিয়ে বিবিসির সাথে কথা বলেছেন নাজিয়া আন্দালিব প্রিমা।