নগরকণ্ঠ ডেস্ক
- শনিবার ৫ ডিসেম্বর, ২০২০ /
যুগ যুগ জিয়ো’ ছবির গোটা কাস্টের করোনা পরীক্ষা হল। আক্রান্ত অভিনেতা বরুণ ধবন ও নীতু কপূর। তবে অনিল কপূরের রিপোর্ট নেগেটিভ এসেছে। একসঙ্গেই প্রত্যেকের কোভিড পরীক্ষা হয়েছিল। নভেম্বর থেকে ‘যুগ যুগ জিয়ো’ ছবির শ্যুটিং চলছিল চণ্ডীগড়ে। প্রযোজনা সংস্থার সূ্ত্রে খবর, ছবির পরিচালক রাজ মেহতাও করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অভিনেত্রী কিয়ারা আডবাণীর কোভিড পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।
‘কুলি নম্বর ওয়ান’ ছবির প্রচারের জন্য বরুণ মুম্বইতে ফিরে আসেন। তখনও সকলে চণ্ডীগড়েই ছিলেন। রিপোর্ট বেরনোর পর অনিল ও নীতু মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন। আপাতত ছবির বাকি অংশের শ্যুট বন্ধ রাখা হবে বলে শোনা গিয়েছে। অভিনেতা অভিনেত্রীরা সুস্থ হওয়ার পর বাকি শ্যুট শুরু হবে। যদিও এখনও পর্যন্ত বরুণ ও নীতুর থেকে অথবা তাঁদের পরিবার সূত্রে কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু অনিল কপূর টুইট করে জানিয়েছেন, ‘কিছু রটনা শুরু হওয়ার আগেই জানাই, আমার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।’