মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাশরুম দিয়ে গলৌটি কাবাব ‘অওধ ১৫৯০’-এ, বানাবেন কীভাবে?

উৎসবের মরসুমে বাঙালির রান্নাঘর জুড়ে মাংস আর বাহারি মুঘল রান্নার গন্ধে ভরে ওঠে।কলকাতার রেস্তরাঁ ‘অওধ ১৫৯০’। বিবেকানন্দ পার্ক, দেশপ্রিয় পার্ক থেকে এদের সব ক’টি আউটলেটই মুঘল খানার জন্য বিখ্যাত। এই রেস্তরাঁর অন্যতম একটি পদ হল মাটন গালৌটি কাবাব। সেই গলৌটি কাবাব মাটন ছাড়াও করা হচ্ছে মাশরুম সহযোগে। নিরামিষাশীদের কথা ভেবেই এই কাবাব তৈরি হচ্ছে রেস্তরাঁয়। তবে রেস্তরাঁর এই পদ যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তবে তো দারুণ হবে। মুখে দিলেই গলে যায় মাশরুম গলৌটি কাবাব। অওধের তরফে রেসিপির সন্ধান দিলেন শ্রীরাজ মিত্র।

মাশরুম গলৌটি কাবাবের উপকরণ

মাশরুম- আধ কাপ

তেল ৬ চা চামচ

পেঁয়াজ কুচি (১টা বড়)

নুন

কাঁচা লঙ্কা কুচি (৫-৬টা)

গরম মশলা গুঁড়ো এক চিমটে

আদা-রসুন বাটা আধ চা চামচ

চিজ এক কাপের চার ভাগের এক ভাগ

ছাতু এক চামচ

প্রণালী: মাশরুম জলে সেদ্ধ করে নিতে হবে প্রথমে। একটা পাত্র গরম করে তাতে তেল, পেঁয়াজ কুচি, নুন দিয়ে সাঁতলে নিতে হবে। এরপর যোগ করতে হবে কাঁচা লঙ্কা কুচি, আদা-রসুন বাটা। আবারও নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়।এরপর যোগ করতে হবে সেদ্ধ করা মাশরুম, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো। ফের ভাল করে নাড়াচাড়া করতে হবে।

মিশ্রণটা নামিয়ে গোটাটাই মিক্সিতে বেটে নিতে হবে। একটা প্লেটে রাখতে হবে এ বার মিশ্রণটা। আস্তে আস্তে করে ছাতু মেশাতে হবে যাতে একটু শক্ত হয়। হাতে ঘি বা সাদা তেল দিয়ে কাবাবের আকারে গড়তে হবে ওই মিশ্রণ থেকে।

পাত্র গরম করে তাতে তেল দিতে হবে। এরপর গড়ে নেওয়া কাবাবগুলোকে দুদিক ভাল করে ভেজে নিতে হবে। দেখতে হবে যেন দুটি দিকই সমানভাবে রান্না হয়। এর পর পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com