মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ডিম্পলের জন্য নোলানের এই উপহারে গর্বিত অক্ষয়

অপেক্ষার অবসান। ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘টেনেট’ মুক্তি পেয়েছে ভারতে। ভারতীয়দের জন্য গর্বের বিষয়, বিখ্যাত এই পরিচালকের এই ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ডিম্পল কপাডিয়া। শুধু ভক্তরাই নন, গর্বিত জামাই অক্ষয় কুমারও। সেই ঝলকই পাওয়া গেল তাঁর টুইটার হ্যান্ডেলে।

ভারতে ‘টেনেট’ মুক্তির প্রাক্কালে ডিম্পলের উদ্দেশে নোলান একটি চিঠি লেখেন। যা গর্বের মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে। শাশুড়ির পাওয়া সেই চিঠির একটি অংশই টুইটারে তুলে ধরেন অক্ষয়। এই চিঠির সঙ্গে নোলান এবং ডিম্পল কপাডিয়ার ছবি পোস্ট করে অক্ষয় লেখেন, ‘জামাই হিসাবে আমার গর্বের মুহূর্ত। ছবি মুক্তির প্রাক্কালে  ক্রিস্টোফার নোলান আন্তরিক একটি চিঠি লেখেন ডিম্পল কপাডিয়ার জন্য। ওঁর জায়গায় থাকলে আমি আনন্দে নড়তে পারতাম না। কিন্তু ‘টেনেট’ ছবিতে তাঁর অসাধারণ কাজ দেখে, আমি মায়ের জন্য খুবই খুশি এবং গর্বিত বোধ করেছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com