মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নতুন রেস্তরাঁ খুলছেন শিল্পা শেট্টি, রাজকীয় তার অন্দরমহল

অভিনয় থেকে বিচারকের আসন। তার পর আবার কলম ধরে মেদ ঝরানোর উপায় বাতলে দেওয়া। শিল্পা শেট্টি পারেন না এমন কাজ বোধ হয় নেই! এ সবের সঙ্গে ব্যবসাও সামলান তিনি।

মুম্বইয়ে বাস্তিয়ান চেনের একাধিক হোটেলের মালকিন তিনি। এ বার সেই হোটেলেরই আরও এক শাখা খুলতে চলেছে মুম্বইয়ের ওরলি অঞ্চলে। আপাতত নতুন হোটেলের খাবারের স্বাদ যাচাই করছেন শিল্পা এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। শুক্রবার রাতে তাঁদের সঙ্গী হলেন বলিউডের আরও এক বিখ্যাত জুটি। রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা।

তাঁদের কিছু ছবি শিল্পা পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামে। সেখান থেকেই তাঁর নতুন হোটেলের অন্দরমহলের রাজকীয় সাজসজ্জার ঝলক মিলেছে। অন্য দিকে শিল্পাও কালো আউট টপ এবং লেদার প্যান্টে নজরকাড়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com