মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

অনিল কপূরকে অবসর নিতে বললেন পরিচালক অনুরাগ কাশ্যপ!

অনিল কপূরকে অবসর নিতে বললেন পরিচালক অনুরাগ কাশ্যপ! কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরাসরি এই আক্রমণ কেন? জানা কথাই ‘মিস্টার ইন্ডিয়া’ ছেড়ে কথা বলার মানুষ নন। দিলেনও পাল্টা। বেশ একটা গরম আবহাওয়া টুইটারে। কিন্তু কোথাও যেন খটকা লাগছে। এটা কি আদৌ আসল ‘ক্যাট ফাইট’, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য?

সোমবার দুপুর থেকে ‘যুদ্ধ’ শুরু হয়েছে। ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’ পেয়েছে হিন্দি ওয়েবসিরিজ ‘দিল্লি ক্রাইম’। সেই নিয়ে পোস্ট করেছিলেন অনিল কপূর। তাঁর পোস্টটি শেয়ার করে ‘অস্কার’ না পাওয়া নিয়ে খোঁটা দিলেন কাশ্যপ। ব্যস! একে অপরকে অপমান করেই চলেছেন। কাশ্যপ বললেন, অনিল কপূর নিজের ঘন চুলের জন্য সিনেমায় সু্যোগ পান। এমনকি অনিল কপূরকে অবসর নিতেও বলে দিলেন অনুরাগ। লিখেছেন, ‘স্যার, সমস্ত ৪০ বছরের পুরনো গাড়িকেই কিন্তু ভিনটেজ বলে না। কোনওটাকে বিপদও বলে’। পাশে হ্যাশট্যাগ দিয়ে লেখা, ‘অবসর হাতছানি দিচ্ছে’। শুধু তাই নয়, সঙ্গে ছবিও দিয়েছেন। নতুন চারটে ছবির পোস্টারের কোলাজ। সব ছবিতেই অনিল কপূর অভিনয় করেছেন। তার উত্তরে অনিল লিখলেন, ‘আরে আমার গাড়ি ৪০ বছর চলেছে এই অনেক। তোর গাড়ি তো গ্যারেজ থেকেই বেরয়নি এখনও’। পাল্টা জবাব, ‘গাড়িটা যদি রেস থ্রি-র গাড়ি হয়, তা হলে গ্যারেজ থেকে না বেরনোই ভাল’। এ বারে অনিল হিসেবের খাতা খুললেন। দেখিয়ে দিলেন, তাঁর অভিনীত ‘রেস থ্রি’ ছবিটি বক্স অফিসে কত টাকার ব্যবসা দিয়েছে আর অনুরাগ পরিচালিত ‘বম্বে ভেলভেট’ কত। প্রথমটা ৩০০ কোটি আর দ্বিতীয়টা ৪৩ কোটি টাকার। সেই টুইট শেয়ার করে আবার কাশ্যপের খোঁচা, ‘ঠিক আছে স্যর। কাঁদবেন না’। নীচে অনিল কপূরের ছবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com