মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

কুমিল্লার বরুড়ায় আলো পাঠাগার উদ্বোধন

মাদকমুক্ত আলোকিত সমাজ বিনির্মাণে জেলার বরুড়া উপজেলার উ. খোশবাস ইউনিয়নের কেমতলী গ্রামে আলো পাঠাগার ও সংগঠনের উদ্বোধন করা হয়েছে।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম শুক্রবার বিকেলে এই আলো পাঠাগার ও সংগঠনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার, খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার, বরুড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ অদুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জামিল ছিদ্দিকী ভুইয়া প্রমুখ।
আলো পাঠাগার ও সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাসসকে বলেন, জ্ঞানের উৎকর্ষ সাধনে আলো পাঠাগার প্রতিনিয়ত কাজ করবে। মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারে বই পড়ার বিকল্প নেই

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com