মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

রানি রাসমণি’ ধারাবাহিকের জগদম্বা এই প্রথম মন খুলে তাঁর প্রেমের কথা জানালেন

ধারাবাহিকের বরের তো বিয়ে হতে চলেছে। আর তার বৌ? তিনিও এ বার বিয়ের কথা ভাববেন নাকি? সেরকমই ইঙ্গিত পাওয়া গেল ‘রানি রাসমণি’ সিরিয়ালের জগদম্বার ইনস্টাগ্রাম স্টোরি থেকে। গৌরব ও দেবলীনার বিয়ে নিয়ে মাতামাতি চলছে চারদিকে। সিরিয়ালে গৌরবের স্ত্রী রশনি ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে হল, তিনিও বেশ প্রেমের আমেজেই রয়েছেন।

প্রশ্নোত্তরের খেলায় মেতেছিলেন জগদম্বা রশনি ভট্টাচার্য। সেখানেই উড়ে এল প্রশ্ন। ‘বিয়ে কবে করবেন?’ উত্তরটি এড়িয়ে যাননি তিনি। জানালেন, ‘বিয়ের প্রস্তাবের জন্য অপেক্ষা করছি।’

বিশেষ কারওর কাছ থেকে আসা প্রস্তাবের অপেক্ষা করছেন নাকি বিশেষ কারওর অপেক্ষায় রয়েছেন? রশনি আনন্দবাজার ডিজিটালকে জানালেন, ‘না না৷ বিশেষ মানুষ রয়েছে আমার জীবনে। তার কাছ থেকেই প্রস্তাবের অপেক্ষা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com