মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
এক নায়িকার বিপরীতে ৯ নায়ক নিয়ে শুরু হচ্ছে ‘মুক্তি’। আজ রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী।
প্রথমবারের মতো ইফতেখার চৌধুরী নিজের প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ‘মুক্তি’ নামের নারীকেন্দ্রিক সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী রাজ
আর এতে তার বিপরীতে এক বা দুইজন নয়, মোট ৯ জন নায়ককে অভিনয় করতে দেখা যাবে!
সোমবার (০৭ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী।
‘অগ্নি’ খ্যাত এই নির্মাতা বলেন, ‘মুক্তি’ নারীকেন্দ্রিক সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী রাজ রিপা।সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করতে রিপা অনেক কষ্ট করেছে এবং এখনো করছেন। ফাইট, রাইডিং, সাইক্লিং থেকে শুরু করে অনেককিছু তাকে নতুন করে শিখতে হয়েছে। তার অভিনয় দক্ষতা অসাধারণ। আমার বিশ্বাস রিপা ভালোভাবে নিজেকে পর্দায় তুলে ধরবেন।
রিপা।