মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বরগুনা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরগুনা জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রশিদ মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার পিপি, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা বেগম, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নশা, খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, বরগুনা জেলা কমিউনিস্ট পার্টির সহকারী সম্পাদক মিজানুর রহমান কিসলুসহ উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও নির্মাণে বিরোধিতার নামে জামায়েতের মদতপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্ঠা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সাহস হৃদয়ে ধারণ করে এই সকল পাকিস্তানের প্রেতাত্মা মৌলবাদী শক্তিকে পরাভূত করতে হবে।