মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সারাকে আলতো করে ছুঁয়ে দিলেন বরুণ। কেঁপে উঠলেন নায়িকা। এর পরেই হঠাৎ করে সারার ঠোঁটে চুমু একে দিলেন বরুণ।
তার পর?
নাহ, বাকিটা ব্যক্তিগত নয়। আর কয়েক ঘণ্টা অপেক্ষা করলেই জানা যাবে পুরো গল্পটা।
‘কুলি নম্বর ১’-এর নতুন গানে দেখা গেল এই দৃশ্য। আসলে এই গানকে ঠিক নতুন বলা চলে না। ১৯৯৫ সালের গোবিন্দ-করিশ্মা অভিনীত এই একই নামের ছবির ‘সন হ্যায় সুহানা’ গানের রিমেক এই গানটি।
ইনস্টাগ্রামে গানটির একটি সংক্ষিপ্ত ক্লিপিং পোস্ট করলেন সারা। বুধবার মুক্তি পাবে গানটি। মাত্র এক ঘণ্টার মধ্যেই গানটি প্রায় ৯ লক্ষের বেশি ভিউ পেয়েছে।
বড়দিনে মুক্তি পেতে চলেছে সারা ও বরুণ অভিনীত ‘কুলি নম্বর ১’। এই ছবির প্রথম ঝলক সামনে আসার পরেই তা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ২৫ বছর আগে গোবিন্দ-করিশ্মা অভিনীত ‘কুলি নম্বর ১’ ছবির সঙ্গেও তুলনা টেনে আনা হয় বার বার। তবে সারা এবং বরুণ দু’জনেই তাঁদের ছবিকে ‘রিমেক’ বলতে নারাজ। তাঁরা দাবি করছেন, এই ছবির সঙ্গে পুরনো ছবির কোনও মিল পাওয়া যাবে না।