মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

দিলীপকুমারের আরও একটি বড় গুণের কথা লিখেছেন শাহরুখ

অভিনেতা দিলীপকুমারের জন্মদিন ছিল শুক্রবার। ৯৮ বছরে পা রাখলেন অভিনেতা। অসুস্থতা এবং অতিমারি পরিস্থিতিতে জন্মদিনে কোনও অনুষ্ঠান হবে না, আগেই জানিয়েছিলেন তাঁর স্ত্রী সায়রা বানু। সকাল থেকেই প্রবীণ অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অজয় দেবগণ, ঊর্মিলা মাতণ্ডকর প্রমুখ। তবে শুভেচ্ছার ভিড়ে নজর কেড়েছে শাহরুখ খানের পোস্ট। প্রবীণ শিল্পীর সঙ্গে তাঁর হৃদ্যতা সুবিদিত। গত এক বছরে যখনই অভিনেতা অসুস্থ হয়েছেন, হাসপাতালে বা বাড়িতে দেখা করতে গিয়েছেন শাহরুখ। পোস্টে তিনি লিখেছেন, ‘‘বরাবরই দিলীপ সাহিব আমাকে আপনজনের মতো ভালবেসেছেন। ওঁর সঙ্গে সাক্ষাতের প্রতিটি মুহূর্ত মূল্যবান।’’ দিলীপকুমারের আরও একটি বড় গুণের কথা লিখেছেন শাহরুখ। সব সময়ে তিনি ধরা দিয়েছেন সহজ-সাবলীল মেজাজে। দর্শকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে দিলীপের এই গুণ কাজে লাগিয়েছেন শাহরুখও। দিলীপকে এ দিন ফুলের তোড়া এবং হাতে লেখা চিঠি পাঠিয়েছেন অমিতাভ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com