মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ায় নারীকে উত্যক্ত করা বন্ধ করতে হবে: মিথিলা

সাইবার বুলিং-এর বিরুদ্ধে আওয়াজ তুললেন বিখ্যাত অভিনেত্রী এবং সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। নিজের ইনস্টাগ্রাম পেজে শুক্রবার একটি ভিডিয়োর মাধ্যমে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর আড়ালে চলতে থাকা অনলাইন হেনস্থা নিয়ে নিজের মতামত জানলেন তিনি।

১ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিয়োতে মিথিলা বেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য তুলে ধরেন। তাঁর কথায়, প্রত্যেকটি মানুষেরই একটি ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তাঁর ভাল লাগা, খারাপ লাগা এবং নিজস্ব কিছু সিদ্ধান্ত  থাকতে পারে। মিথিলা মনে করেন, সেই সিদ্ধান্ত যদি অন্য কারও জীবনকে প্রভাবিত না করে, তা হলে তা নিয়ে চর্চা করাটাও সম্পূর্ণ ভাবে অবাঞ্ছনীয়।

তিনি বলেন, “কিন্তু আমরা অনেকেই আছি যাঁরা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের বক্তিগত জীবন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে কুরুচিকর কথা বলতে দ্বিধা বোধ করি না। সোশ্যাল মিডিয়াতে নারীকে উত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে।”

এখানেই থেমে যাননি সৃজিত-পত্নী। অন্যকে নিয়ে ভাবনা থামিয়ে, নিজেকে নিয়ে ভাবার বার্তা দিয়েছেন তিনি। এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য অন্যের অনুভূতিকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন মিথিলা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com