মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দেহরক্ষীর জন্মদিন পালন, কেক খাওয়াতে গেলে মুখ ফেরান সলমন

নিজের দেহরক্ষীর জন্মদিন পালন করলেন ‘ভাইজান’ সলমন খান। সেই ভিডিয়োই এখন রীতিমত ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, সলমনের দেহরক্ষী জগ্গি কেক কাটছেন এবং সেখানে উপস্থিত সকলের সঙ্গে গলা মিলিয়ে খোদ সুপারস্টারও তাঁর কর্মীর জন্য ‘হ্যাপি বার্থ ডে’ গাইছেন। এর পরেই জগ্গি তাঁকে কেক খাইয়ে দিতে যান। প্রথমে কেকটি খাওয়ার জন্য মুখ খুললেও আচমকাই সরে যান সলমন।  তাঁর এই কাণ্ড দেখে হেসে ফেলেন বার্থ ডে বয় সহ সেখানে উপস্থিত সকলেই।

সলমনকে নিরাপত্তা দেওয়ার জন্য দেহরক্ষীদের যে টিম রয়েছে, জগ্গি তাঁদেরই একজন। এই টিমকে নেতৃত্ব দেন সলমনের বহুদিনের সঙ্গী এবং দেহরক্ষী গুরমিত সিংহ জল্লি। যিনি বলিউডে এবং বলিউডের বাইরে সাধারণের কাছেও ‘শেরা’ নামে পরিচিত।

বরাবরই সলমন শেরা এবং তাঁর অন্যান্য কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ। কাজের বাইরে গিয়েও তাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com