মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জিন দিয়ে যায় চেনা

হিয়া রোগা হবে বলে ভাতের পরিমাণ কমিয়ে রুটি খেয়ে যাচ্ছে প্রায় মাসতিনেক। কিন্তু কাজ দিচ্ছে না সে ভাবে। এ দিকে হিয়ার প্রিয় বন্ধু আত্রেয়ী ভাত, রুটি, আইসক্রিম, বিরিয়ানি সবই খায়, কিন্তু তার চেহারা দেখে তা বোঝার উপায় নেই। অন্য দিকে আবার কম বয়সেই মাঝেমাঝে রক্তচাপ বেড়ে যাচ্ছে মুকুটের। স্কুলপড়ুয়া মুকুটের এহেন সমস্যায় চিন্তিত তার মা-বাবা। এত ছোট বয়সে উচ্চ রক্তচাপ কেন? চিকিৎসকের পরামর্শমতো জিন টেস্ট করিয়ে উত্তর মিলল। সেই মতো ডায়েট মেনে চলায় মুকুটের রক্তচাপও এখন নিয়ন্ত্রণে।

অনেকেই বলেন যে, হাওয়া খেলেও তাঁদের ওজন বাড়ে। অনেকে আবার চর্ব-চোষ্য-লেহ্য-পেয় সব স্বাদ নিয়েও ছিপছিপে। কারণ? তাঁদের জিনের গঠন। প্রত্যেক মানুষের জিনের গঠন আলাদা আর জিনের গঠন অনুযায়ী মানুষের মেটাবলিজ়মও ভিন্ন। তাই একই খাবার রোজ খেয়েও কারও ওজন বেশি, কেউ রোগা। কারও ডায়াবিটিস, কেউ আবার সম্পূর্ণ সুস্থ। তাই ডায়েট ঠিক করার আগে যদি চিনে নিতে পারেন নিজের জিনের গঠন, সেই অনুসারে খাদ্যতালিকা সাজিয়ে নিতে পারলেই শরীর চলবে আপনার অঙ্গুলিহেলনে। তবে আগে বুঝতে হবে এই ডায়েটকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com