মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
করোনার সংক্রমণে মারা গেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গীত জগতের অগ্রপথিক চার্লি প্রাইড। শনিবার টেক্সাসের ডালাসে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
১৯৬০ সালের দিকে ব্যাপক খ্যাতি লাভ করেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। গায়কীর স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেন তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড।ষাটের দশকে তার গাওয়া ৫২টি গানই শীর্ষ ১০ গানের তালিকায় জায়গা করেছিল। গত ১১ নভেম্বর কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে দেয়া হয় আজীবন সম্মাননা। তখনই শেষ বারের মতো জনসম্মুখে এসেছিলেন তিনি।