মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ফ্র্যাঞ্চাইজ়িতে ফিরছেন দীপিকা

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ি একাধিক তারকা সমাহারের জন্যই প্রসিদ্ধ। শোনা যাচ্ছে, সিরিজ়ের পঞ্চম ছবিতে নাকি অক্ষয়কুমারের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও, যিনি সিরিজ়ের প্রথম ছবিতে ছিলেন।

দীপিকা ছাড়াও অভিষেক বচ্চন এবং জন আব্রাহামকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ‘হাউসফুল ফাইভ’কে থ্রি-ডি ফরম্যাটে আনতে চান সাজিদ এবং অক্ষয়। এ নিয়ে নাকি দু’জনের মধ্যে একদফা বৈঠকও হয়ে গিয়েছে।

রিজ়ের পাঁচ নম্বর ছবিতে আগের ছবিগুলির অধিকাংশ চরিত্রই যাতে থাকে, তা-ও সুনিশ্চিত করতে চান সাজিদ। তবে এত জন তারকার ডেট একসঙ্গে পাওয়া কঠিন। তাই শেষ পর্যন্ত এই ভাবনা কত দূর ফলপ্রসূ হবে, সেটাই ভাবাচ্ছে নির্মাতাদের। ছবিতে থাকার কথা রিতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডে, কৃতী শ্যাননের মতো চেনা অভিনেতাদেরও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com