মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

কাজে ব্যস্ত করিনা

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। দ্বিতীয় বারের জন্য মা হবেন অভিনেত্রী করিনা কপূর খান। সোমবার ইনস্টাগ্রামে নিজের ‘বেবি বাম্প’ শো অফ করলেন অভিনেত্রী।

পিঙ্ক রঙের স্পোর্টস টপ আর ট্রাউজারে, নো মেক আপ লুকে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন।  একটি নামী ব্র্যান্ডের জন্য শ্যুটিংয়ের ফাঁকে অনুরাগীদের জন্য এই ছবি উপহার দেন করিনা।

গর্ভাবস্থার শুরু থেকেই কাজ করেছেন অভিনেত্রী। আমির খানের ‘লাল সিং চড্ডা’-র শ্যুটিং করেছেন করিনা। তার জন্য মাঝখানে স্বামী সইফ এবং পুত্র তৈমুরকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন বেবো। এই প্রথম নয়। তৈমুরের সময়ও কোনও রাখঢাক করেননি অভিনেত্রী। গর্ভাবস্থায় একাধিক বার ক্যামেরার সামনে এসে দাঁড়ান তিনি। এমনকি, ‘কফি উইথ কর্ণ’-এও একটি এপিসোডে সোনম কপূরের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। করিনা মনে করেন, মা হওয়ার সময় এক জন নারীর মানসিক পরিবর্তনের সঙ্গে কিছু শারীরিক পরিবর্তনও আসে। তা নিয়ে জনসমক্ষে না আসা বা লুকিয়ে রাখা অবাঞ্ছনীয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com