মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শাহরুখ তাঁর এই টুইটটিকে নিজের হ্যান্ডেলে শেয়ার করে লেখেন

শাহরুখ শুধু রোম্যান্সেরই ‘কিং’ নন। রসিকতাতেও তাঁর জুড়ি মেলা ভার। তারই ঝলক আরও এক বার মিলল অভিনেতার টুইটারের পাতায়।

স্ত্রী গৌরী খান সম্প্রতি আর্কিটেকচারাল ডাইজেস্টের একটি পুরস্কার জিতেছেন। আপ্লুত গৌরী টুইটারে সেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে লেখেন, ‘এডি ১০০-র তালিকায় থাকতে পেরে খুবই আনন্দিত বোধ করছি।’

শাহরুখ তাঁর এই টুইটটিকে নিজের হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ‘যাক বাড়িতে কেউ তো অন্তত অ্যাওয়ার্ড পাচ্ছে!!!তাই কি স্বভাবসিদ্ধ রসিকতার সুরেই স্ত্রীর সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানালেন শাহরুখ?

টানা দু’বছর বিরতির পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ফের কামব্যাক করতে চলেছেন শাহরুখ। শ্যুটিং শুরু হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে গুঞ্জন, ইতিমধ্যেই ছবির কাজ শুরু করে দিয়েছেন শাহরুখ। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। জানা যাচ্ছে, অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। প্রযোজনায় থাকছে যশরাজ ফিল্মস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com