মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

কার সঙ্গে জুটি বাঁধবেন অঙ্কুশ? ঐন্দ্রিলা নাকি ইশা?

টলিউডের হিট জুটি ফের বড় পর্দায় একসঙ্গে। অঙ্কুশ-ঐন্দ্রিলা। বাস্তবের প্রেম আবার প্রকাশ পাবে পর্দায়। শুধু তাই নয়, ছবির পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির সঙ্গে কথা বলে জানা গেল, অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও অভিনেত্রী ইশা সাহা অভিনয় করছেন এই ছবিতে। যদিও ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু অঙ্কুশ-ঐন্দ্রিলা ও অঙ্কুশ-ইশার কেমিস্ট্রি দেখার জন্য বাংলার দর্শক যে এখন থেকেই উৎসুক, সে কথা বলাই বাহুল্য।
রোমান্টিক কমেডি ঘরানার ছবি। শেক্সপিয়ারের ‘কমেডি অব এররস’ সূত্র ব্যবহার করে চিত্রনাট্যটি লেখা হয়েছে। তার মানে তো আরও অনেক চরিত্রই রয়েছে।
আর কোন কোন তারকা অভিনয় করছেন? পরিচালক জানালেন,‘‘এটা এখনই জানানো উচিত হবে না আমার। অনেকটা দেরি আছে। এখনও প্রস্তুতি পর্বে রয়েছি আমরা। কারও সঙ্গে পাকাপাকি কথা না হওয়া পর্যন্ত এর বেশি কিছু বলতে পারব না।’’
কিন্তু ইশা জানালেন, তিনি এখনও পর্যন্ত প্রযোজকের কাছ থেকে পাকাপাকি কিছু জানতে পারেননি। তাই এই ছবির বিষয়ে কিছু দিন পরে মন্তব্য করা উচিত তাঁর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com