মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
মাদক মামলায় এ বারে সমন পাঠানো হল কর্ণ জোহরকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োর ব্যাখ্যা দেওয়ার জন্য বলিউডের বিখ্যাত প্রযোজককে এনসিবি-র মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার রাতে এনসিবি সূত্রে এই খবর মিলেছে।গত বছর জুলাই মাসে কর্ণ জোহরের বাড়িতে একটি পার্টি হয়েছিল। ২০১৯-এর ২৮ জুলাই তিনি ভিডিয়োটি পোস্ট করেছিলেন। কিন্তু সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক মামলা শুরু হয় বলিউডে। তার পরই ওই পার্টির একটি ভিডিয়ো সোশ্যাল পেজে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, বলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত সেই পার্টিতে। দীপিকা পাড়ুকোন, বরুণ ধবন, ভিকি কৌশল, জোয়া আখতার, রণবীর কপূর, মালাইকা অরোরা, অর্জুন কপূর, শাহিদ কপূর, অয়ন মুখোপাধ্যায় প্রমুখ সেখানে আড্ডা মারছিলেন। নেটাগরিকরা দাবি তোলেন, ‘সেই পার্টিতে মাদক সেবন করা হয়েছিল। তাঁদের চোখ দেখেই সে কথা স্পষ্ট।’ তার ভিত্তিতে এ বারে জবাব চাওয়া হল পার্টির হোস্ট কর্ণ জোহরের কাছ থেকে।