মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ভাল ছবি করতে সময় লাগে’, অক্ষয়ের প্রশংসায় চটলেন অভিষেক

অক্ষয় কুমারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন চিত্র প্রদর্শক অক্ষয় রাঠী। অক্ষয়ের দ্রুত কাজ করার ক্ষমতাকে সাধুবাদ জানিয়ে টুইট করলে, অভিষেক পাল্টা জবাব দেন তাঁকে।টুইটারে সেই চিত্র প্রদর্শক লিখেছিলেন, ‘অক্ষয় এত দ্রুত কাজ করে শ্যুটিং শেষ করে ফেলেন, তা সত্যিই তাক লাগানোর মতো। তিনি যে সময়ে একটা পুরো ছবি করে ফেলেন, অন্যান্য তারকারা সেই সময় হয়তো ছোট কোনও একটি দৃশ্যে করার জন্য সেই দৃশ্য উপযোগী অভিনয় নিয়ে চর্চা করেন। তাঁদের নিজেদের জন্য আরও ভাল কিছু প্ল্যান করা উচিত।’তাঁর এই বক্তব্যে মেজাজ সামলাতে পারলেন না জুনিয়র বচ্চন। একের পর এক টুইট করে উত্তর ফিরিয়ে দিলেন অক্ষয়কে। তিনি লিখলেন, ‘এই কথাটা ঠিক নয়। প্রত্যেক মানুষই নিজের মতো করে কাজ নিয়ে অনুপ্রাণিত হন।’ অভিনেতা মনে করেন সবারই কাজ করার একটা নিজস্ব গতি থাকে।অভিষেককে রাগাতে চাননি অক্ষয় রাঠী। বেগতিক দেখে তিনি নিজের মতো করে সাফাই দেওয়ারও চেষ্টা করেন। তিনি বলেন, এই সময় বলিউড ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়ানোর জন্য অল্প সময়েই অনেক কাজ করা দরকার না হলে অনেক থিয়েটার চিরতরে বন্ধ হয়ে যাবে।কিন্তু তাতেও একমত হতে পারলেন না অভিষেক। অক্ষয়ের এই অভিমতকে নাকচ করে দিয়ে তিনি জানান, ভাল কাজ করতে গেলে সময় লাগে। শুধু দায়সারা করে ছবি তৈরি করলে, পরবর্তী সময় ফিল্ম ইন্ডাস্ট্রিরই ক্ষতি হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com