মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
তাঁর প্রিয় শহর কলকাতায় ফিরলেন জয়া আহসান। বুধবার রাতে ঢাকা থেকে উড়ানে কলকাতার যোধপুর পার্কে নিজের বাড়িতে এসেছেন জয়া।দেখা পেয়েছেন জানলার ওপারের দেবদারু গাছের। এতটা সময় কলকাতাকে ছেড়ে থাকেননি তিনি। এই অতিমারির সময়ে পুরনোকে খুঁজে দেখতে গিয়ে, কলকাতার বাড়ির ছবি দেখতে গিয়ে বৃষ্টির আখরে কলকাতাকে বারবার খুঁজছেন জয়া।
বৃহস্পতিবার সন্ধে থেকেই কাজ শুরু করবেন জয়া। বাওয়ালি রাজবাড়িতে একটি বিজ্ঞাপনের কাজে ব্যস্ত থাকবেন অভিনেত্রী। ঢাকা থেকে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন জয়া, “কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয় আর। ঢাকা যদি হয় শেকড়, কলকাতায় আমি আমার ডালপালা মেলেছি। ওই যে আমার বাড়ির জানলা, তা তো যে কোনও বাড়ির চোখ। কলকাতার বাড়ির এই দীঘল চোখের জানলাটাই ছিল আমার মুক্তির দরজা। এর ভেতর দিয়ে বয়ে আসা হাওয়ার ঝাপট কোথায় উড়িয়ে নিয়ে যেত আমার ক্লান্তি, আমার অবসন্নতা। আহা, আমার মন–ভালর জানলা!”