মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংখ্যাটা কোভিড আক্রান্তদের তুলনায় অনেক বেশি। বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে ১ জন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, প্রতি ৪ মিনিটে ১ জন স্ট্রোক আক্রান্ত মারা যান। এই অসুখটি সম্পর্কে সচেতন হলে ৭০% ক্ষেত্রে অসুখটি এড়িয়ে চলা যায় জানালেন নিউরোমেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক দীপেশ মণ্ডল।
যারা বেঁচে যান, তাঁদের একটা বিশাল অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গৃহবন্দি থাকতে বাধ্য হন। এ দেশে স্ট্রোক আক্রান্ত পক্ষাঘাতগ্রস্ত মানুষের সংখ্যা ১ কোটির বেশি। অনেক ছোটখাট উপসর্গও ব্রেন স্ট্রোকের পূর্বাভাস হতে পারে। চোখে ঝাপসা দেখা থেকে শুরু করে হাত পায়ের সাড় কিছুক্ষণের জন্যে চলে যাওয়া, কথা আটকে যাওয়া কিংবা আচমকা পড়ে যাওয়ার মত অনেক ছোটখাট ঘটনাও ব্রেন স্ট্রোকের উপসর্গ হতে পারে বলে সাবধান করলেন নিউরোলজিস্ট অংশু সেন।