মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

মস্তানি’ নিয়ে মুখ খুললেন দীপিকা

‘যুদ্ধ হোক বা ভালবাসা, আবেগ দিয়ে লড়ে গিয়েছে মস্তানি। রাস্তা যতই কঠিন হোক, নিজের গন্তব্য বেছে নিতে ভয় করেনি সে।  ঝড়ে মাথা নত নয়। নিজের জায়গায় অটল সে। ভালবাসা এতই মজবুত যে তা সমাজের সব বাধা নিষেধ ভেঙে মিলন ইনে দিয়েছে’।

এই প্রেমপত্র দীপিকা লিখেছেন। নিজেকে। ‘বাজিরাও মস্তানি’-র বয়স হল ৫। ফিরে দেখলেন নায়িকা। নিজেকে মিলিয়ে দিলেন পর্দার চরিত্রের সঙ্গে। তাঁর যাত্রাপথও কি মস্তানির চেয়ে কম বন্ধুর? লড়াই তো তিনিও করেছেন। প্রথমে দীর্ঘ অবসাদের সঙ্গে। রণবীর কপূরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে ফের নতুন ভাবে গড়েছেন তিনি। এর পর জীবনে বসন্ত আসে আরেক রণবীর হয়ে। ভালবাসায় নিজেকে গুছিয়ে ছিলেন তিনি। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই সাফল্য তখন। এর পর ফের নতুন বিতর্ক। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদকযোগের তদন্ত হলে উঠে আসে তাঁর নাম। বছর খানেক আগের কর্ণ জোহরের একটি পার্টির ভিডিয়ো তাঁকে মাদকযোগের সঙ্গে যুক্ত করে ।
এর পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তলব, দীর্ঘ জিজ্ঞাসাবাদ, শিরোনাম, অবিরত ট্রোলিং। দিন তিনেক আগে তাঁর ফোনও বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠায় এনসিবি। এ সবের পরেও হার মানেননি দীপিকা। নিজের জায়গায় তিনি স্থির। ঠিক যেন মস্তানি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com