মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
গয়না পছন্দ জয়া আহসানের? সোনা, রুপো, জাঙ্ক! নাকি চোখ ধাঁধাঁনো হিরে?বাওয়ালি রাজবাড়ি সাক্ষী, ৯ মাস পরে কলকাতায় পা দিয়েই জয়া বেছে নিয়েছেন হিরের দ্যুতি। আনন্দবাজার ডিজিটালই প্রথম জানায় কলকাতায় পা রেখেছেন অভিনেত্রী শ্যুটিং উপলক্ষে। সেই জন্যই তিনি বর্ধমানে।কুয়াশা জড়ানো শীতের সকাল। রোদ ছড়িয়ে পড়েছে ঘুলঘুলি গলে রাজবাড়ির সিঁড়ির গায়ে, আনাচেকানাচে। সেখানেই দেওয়ালে হেলান দিয়ে সিঁড়ির উপর অলস জয়া বসে। কালো লেসের শাড়ি, সি থ্রু কালো ব্লাউজ। কানে, গলায়, হাতে, নাকে ঝিলমিলিয়ে উঠেছে লক্ষ হিরে।আপাতত জয়া রবীন্দ্র রমণী। ‘সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে’ রবীন্দ্রনাথের এই ভাবনা থেকেই তৈরি হবে এক অভিজাত গয়না বিপণির বিজ্ঞাপন। পরিচালনায় নীল দাশগুপ্ত। দেশের প্রথম সারির বহু সংস্থার বিজ্ঞাপন এর আগে তৈরি করেছেন নীল। খুব শিগগিরিই হাত রাখছেন ছবির পরিচালনায়।