মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

২ ফুটের জ্যোতি নাম উঠেছে গিনেসে, হয়েছেন নায়িকাও!

উচ্চতা মাত্র ২ ফুট হওয়া সত্ত্বেও সৌভাগ্যবশত মহারাষ্ট্রের নাগপুরের জ্যোতি কিসানজি অমগেকে বিদ্রুপের শিকার হতে হয়নি। বরং তাকে রীতিমতো সেলিব্রিটির তকমাই দিতে হয়!

জ্যোতি পা রেখেছেন ২৭ বছরে। ২৭ বছরে হয়তো এই দুনিয়ার অনেক খারাপ কিছুই তাকে দেখতে হয়েছে, শুনতেও হয়েছে। কিন্তু এর পাশাপাশিই তার প্রাপ্তির ঝুলিটি বেশ সুন্দরভাবে পূর্ণ। শারীরিক দিক থেকে অভাব রাখলেও বিধাতা তার সৌভাগ্যের খাতে সেই অভাব পুষিয়ে দিয়েছেন বলাই যায়। শারীরিক উচ্চতার জন্য জ্যোতি তকমা পেয়েছেন বিশ্বের ক্ষুদ্রকায়া নারীর, যা তাকে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com