মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
মাত্র আট ঘণ্টা আগে সন্তানের জন্ম দিয়েছেন করিনা। বলি-পাড়ার বিখ্যাত তারকা হাসপাতালে এলেন তাঁকে দেখতে। শুভেচ্ছাবার্তা দেওয়ার পরেই তাঁর প্রথম প্রশ্ন, ‘‘তোমার হয়েছেটা কী? ছেলের এ রকম নাম রাখে কেউ?’’কেঁদে ফেলেছিলেন করিনা কপূর খান।
শুক্রবার এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ সময়টার স্মৃতিচারণ করলেন করিনা। সেই সময়, যখন সইফ ও করিনা তাঁদের সন্তান তৈমুর আলি খানের জন্ম দিয়েছিলেন। প্রথম বার মা হওয়ার সুখ উপভোগ করছিলেন করিনা। কিন্তু দুনিয়ার সমস্ত কটাক্ষের শিকার হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেননি তাঁদের সন্তানকে। এক সদ্যোজাতের উপর এত রাগ কেন? গোঁড়া হিন্দুত্ববাদীদের মতে, সুলতান তৈমুরের মতো অত্যাচারী রাজার নামে নাম রাখা উচিত হয়নি করিনা ও সৈফের। কিন্তু তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁরা সুলতানের নামে নাম রাখেননি। ‘তৈমুর’ শব্দের অর্থ ‘লোহা’। আর সেই কারণেই তাঁরা তাঁদের ছেলের নাম রেখেছিলেন তৈমুর।