মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
প্রিয়ঙ্কা চোপড়া ও দিলজিৎ দোশাঞ্জকে আক্রমণ নয়া ভিডিয়োয়। কৃষক আন্দোলন নিয়ে ফের তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
কঙ্গনার দাবি, ‘‘আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে বার বার। কিন্তু প্রিয়ঙ্কা চোপড়া ও দিলজিৎ দোশাঞ্জের মতো মানুষের দিকে আঙুল তোলা হয় না কেন? আমি চাই, তাঁদের উদ্দেশ্য ও নীতি সম্পর্কে প্রশ্ন করা হোক এ বার। জয় হিন্দ!’’কৃষক আন্দোলন নিয়ে গত তিন-চার সপ্তাহ ধরে উত্তাল দেশ। নয়া কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দিল্লির রাস্তায় ভিড় করেছেন। পঞ্জাব ও মুম্বইয়ের তারকাদের একাংশ কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন। সেই প্রতিবাদকেই ‘দেশদ্রোহী’ কার্যকলাপ বলে দাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার পর থেকে বার বার নেট দুনিয়ায় কটাক্ষ বিনিময় চলেছে দিলজিৎ ও কঙ্গনার মধ্যে। সেই বিষয়ে ফের শনিবার মুখ খুললেন ‘কুইন’ রানাউত।