মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

প্রথমবার গাইলেন তাহসান-সিঁথি

আবারো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। ‘ভালোবাসায় ছুঁয়ে দিলে’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে ‘নাড়া’ সিনেমায়। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন অমিত-ঈশান। গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এই গানের মাধ্যমে তাহসান-সিঁথি প্রথমবার একসঙ্গে গান গাইলেন।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, “আসলে অভিনয় ও গানের প্রস্তাব অনেক থাকে। তবে আমি সময় যেমন দিতে পারি না, আবার কাজটি মন থেকে পছন্দ না হলে করতেও চাই না। কিন্তু ‘নাড়া’ ছবির জন্য যে গানটি করলাম, সেটির কথাগুলো মনে ধরেছে। গানটিও বেশ ভিন্ন ধাঁচের হয়েছে। আমার নিজের কাছে ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।”

সিঁথি বলেন, “তাহসানের সঙ্গে প্রথম গান গাইলাম। অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে নিজের ভেতর। আমার অনেক থেকেই ইচ্ছা ছিল তার সঙ্গে গান গাওয়ার। আজ সেই ইচ্ছা পূরণ হলো।”

জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ‘নাড়া’ ছবির শুটিং হবে। গানের পাশাপাশি এই ছবিতে তাহসান অভিনয় করতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com