মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
বিদেশি রাজকন্যা তো অনেক আছেন, ভারতীয় রাজকন্যাদের রূপকথা কই! এ নিয়েই ডিজনির কাছে আবদার করলেন কিং খান কন্যা সুহানা খান।
শাহরুখ তনয়া সম্প্রতি নেটাগরিকদের কাছে মন খুলেছিলেন, তাঁর ভারতীয় শ্যামবর্ণ নিয়ে সোশ্যাল বুলিং-এর ব্যাপারে। জানিয়েছিলেন, ছোট থেকেই তাঁর চাপা রঙের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। ডিজনির কাছে ভারতীয় রাজকন্যার রূপকথা চেয়ে সুহানার বায়নাতেও সুহানার ছোটবেলার খারাপ অভিজ্ঞতারই প্রতিফলন দেখছেন অনুরাগীরা।নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই ডিজনির কাছে আবদার করেছেন সুহানা। ডিজনির জনপ্রিয় ছবি আলাদিনের চরিত্র রাজকন্যা জাসমিনের রাগী মুখের ছবি দিয়েপ্রশ্ন করেছেন, ‘ডিজনি একজন ভারতীয় রাজকন্যা বানাও এবার।’