মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:১১ অপরাহ্ন

স্পর্শিয়ার কোন অভিযোগ নেই…

এই ছবিতে স্পর্শিয়ার অনবদ্য অভিনয় দর্শকের মনে দাগ ফেলে। যদিও মুক্তির পর ছবিটি নিয়ে তার সহশিল্পীরা বিভিন্ন অভিযোগ করছেন। তবে এ ছবি নিয়ে স্পর্শিয়ার কোনো অভিযোগ নেই বলে জানান। তার ভাষ্য, ছবিটি দুই কিস্তিতে মুক্তি পাচ্ছে। এটি ছাড়া আমার কিছু বলার নেই। কারণ আগে থেকেই জানতাম এটি অ্যাপে মুক্তি দেয়া হবে। এ ছাড়া আমাকে যেভাবে গল্প শোনানো হয়েছে আমার চরিত্রটিও তেমন আছে। যারা প্রথম পর্বে দেখেছেন সবাই আমার চরিত্রটি ভালো হয়েছে জানালো।এদিকে সম্প্রতি এই গ্ল্যামারকন্যা শেষ করেছেন তাহসানের বিপরীতে ‘ছক’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং। প্রথমবারের মতো তাহসানের সঙ্গে এতে কাজ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। বছরের শেষ কয়েক দিন শুটিং থেকে দূরে থাকছেন জানান।নতুন বছরে নতুন ফিল্মের কাজ দিয়ে আবার ব্যস্ততা শুরু করবেন তিনি। কিন্তু এখনই নতুন ছবির বিষয়ে কিছু জানাতে চান না ‘আবার বসন্ত’ খ্যাত অভিনেত্রী। নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালি’ ছবির মধ্য দিয়ে চলতি বছর স্পর্শিয়ার শুরু হয়। এই বছরটি অভিনেত্রীর কেমন ছিল? উত্তরে তিনি বলেন, চলতি বছর আমার ভালো-মন্দ ফিফটি ফিফটি। করোনায় অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। এরমধ্যে ভালো ছিল আমার দু’টি ছবি মুক্তি পাওয়া। একইসঙ্গে আমার অভিনীত ‘আবার বসন্ত’ ছবির জন্য আমার সহশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন এটিও আমার জন্য অনেক আনন্দের। নতুন বছরে সবকিছু শূন্য থেকে আবার শুরু করবো। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কচ্ছপ’ নিয়েও বেশ পরিকল্পনা করছি। নতুন বছরে এটির কার্যক্রম শুরু করবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com