মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:১০ অপরাহ্ন

তাহসান মিথিলার ভার্চুয়্যাল কথোপকথন

গতকাল বাবা-মেয়ে খুনসুটি করেছেন। সেই খুনসুটির দুটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তাহসান। আর সেখানে মন্তব্যের ঘরে মিথিলা জুড়ে দিয়েছেন তিনটি হাসির ইমোজি। এখানেই শেষ নয়, তাহসানও কথোপকথন চলিয়েছেন মিথিলার সঙ্গে। লিখেছেন ‘সেন্স অফ হিউমার একদম আমার মতো’। তাহসানের এমন মন্তব্যে সহমতও জানিয়েছেন মিথিলা।

শুধু মিথিলা নন, বাবা-মেয়ের খুনসুটির নিচে শোবিজের অনেকে মন্তব্য করেছেন। এই যেমন আরিফিন শুভ লিখেছেন, ‘কিউটের ডিব্বা রে।’ জানা গেছে, জি ফাইভের ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’-এর কাজে দেশে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কাজ শেষ করেই আবার দ্রুত কলকাতা ফিরবেন এই অভিনেত্রী।

‘কনট্রাক্ট’ ওয়েব সিরিজ প্রসঙ্গে মিথিলা কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, ‘আজ লুক টেস্ট হয়ে গিয়েছে, মঙ্গলবার থেকে শুট শুরু হবে। চরিত্র নিয়ে বেশি কথা বলা বারণ, এই প্রথম কোনো রাজনীতিবিদের চরিত্রে কাজ করব। আমি খুব এক্সাইটেড।’

জানা গেছে, ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের এই সিরিজে অভিনয় করছেন মিথিলা, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের, জাকিয়া বারী মমসহ অনেকে। তবে এ সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে প্রায় নতুন এক মুখকে। মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘কনট্রাক্ট’ নামের পলিটিক্যাল থ্রিলারধর্মী বই অবলম্বনে ওয়েব সিরিজটি পরিচালনা করছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com