মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সোমবার ছিল সইফ আলি খান এবং করিনা কাপুরের পুত্র তৈমুর আলি খানের চতুর্থ জন্মদিন। না, এটা কোনও বড় খবর নয়। খবর হল, এই বিশেষ দিনে করিনা তাঁর লেখা নতুন বইয়ের নাম ঘোষণা করেছেন। ঠিকই পড়েছেন, অভিনেত্রী এবার কলম ধরেছেন মা হতে চলা নারীদের জন্য। তাঁর বইয়ের নাম ‘করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। আগামী বছর বইটি প্রকাশিত হতে চলেছে।
ছবিটির প্রচ্ছদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আজকেই সবচেয়ে ভালো দিন আমার বই প্রকাশের খবরটি ঘোষণা করা জন্য। মা হতে চলা সকল নারীদের উদ্দেশে আমার নিবেদন, করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল। আপনারা কখন পড়বেন, আমি অপেক্ষায় রয়েছি।’ প্রসঙ্গত, এই মুহূর্তে করিনা তাঁর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।