মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

৪ ভিন্ন বয়সের চরিত্রে প্রসেনজিৎ

কখনও মোটা একটা গোঁফ, কখনও আবার কোঁকড়া চুলে, চোখে চশমায় এক্কেবারে পণ্ডিত মশাই, চোখের নিমেষেই আবার ক্লিন শেভে অন্য চেহারায়।
না না, কোনও বহুরূপীর গল্প নয়। সম্প্রতি এ ভাবেই ভোল বদলে সকলকে তাক লাগালেন ইন্ডাস্ট্রির বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক নামী ব্র্যান্ডের মশলার বিজ্ঞাপন শ্যুটের জন্য একই পরিবারের ৪ সদস্যের ভূমিকায় অভিনয় করলেন তিনি। এক সঙ্গে চারটি ভিন্ন বয়সের মানুষ হয়ে ওঠার অভিজ্ঞতা কেমন ছিল তাঁর?
আনন্দবাজার ডিজিটালকে প্রসেনজিৎ জানিয়েছেন, এতগুলি বয়সের চরিত্র করতে পেরে উচ্ছ্বসিত তিনি। বাড়তি পাওনা হিসাবে ছিল পরিচালক অনিরুদ্ধ রায়ের সঙ্গে ফের কাজের সুযোগ। ২০১২ সালে ‘অপরাজিতা তুমি’ এক সঙ্গে কাজ করেছিল এই অভিনেতা-পরিচালক জুটি। স্বাভাবিক ভাবেই তাই শ্যুটের ফাঁকেই চলেছে দেদার আড্ডা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com