মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিকিনি পরে রৌদ্রস্নান কঙ্গনার…

টুইটে কঙ্গনা লিখেন, এই বিকিনি পরা ছবিটি মেক্সিকোয় তোলা। মেক্সিকোর টুলুং দ্বীপে গিয়ে তিনি এই ছবি তুলেছিলেন। এখনও পর্যন্ত যেখানে যেখানে গিয়েছেন,তার মধ্যে পছন্দের অন্যতম জায়গা হল মেক্সিকো। যে জায়গা সম্পর্কে আগে থেকে কিছুই বলা যায় না বলে মন্তব্য করেন কঙ্গনা। অভিনেত্রীর ওই ছবি পুরনো হলেও, তা প্রকাশের সঙ্গে সঙ্গে মন কেড়ে নেয় নেটিজেনদের।পুরনো ছবি দেখেই কঙ্গনাকে ভালবাসা জানাতে শুরু করেন তার অনুরাগীরা। বর্তমানে ‘থলাইভি’র শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও, দেশের বিভিন্ন বিষয় নিয়ে কঙ্গনা একের পর এক টুইট করে যাচ্ছেন। সেই বলিউডের একাংশের সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে হোক কিংবা কৃষক আন্দোলন নিয়ে। কৃষক আন্দোলন নিয়ে ইতিমধ্যেই কঙ্গনা বাকযুদ্ধে জড়িয়েছেন দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে। যেখানে দিলজিৎকে সমর্থন করে প্রিয়াংকা চোপড়া টুইট করলেও, কুইন তাকেও একহাত নেন। যা নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com