মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:১১ অপরাহ্ন

বাংলাদেশের পাশে দেব, জঙ্গি সংগঠন ভাঙতে তিনিই ‘কমান্ডো’

বাংলাদেশে ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসবাদ, জঙ্গি সংগঠন। ঢাকা থেকে কুমিল্লা রক্তাক্ত ‘অপারেশন ১২১৬’-র দাপটে। কে রুখবে এই জঙ্গি সংগঠনকে?সোশ্যাল মিডিয়া বলছে, নিজের দেশের পাশাপাশি এ বার পড়শি দেশ আগলানোরও দায়িত্ব নিলেন দেব। তিনিই ও পার বাংলার নতুন ‘কমান্ডো’! এই কথা ছড়িযে পড়তেই উল্লসিত দুই বাংলা। সামাজিক পাতায় রীতিমতো ‘দেব’ পুজো চলছে!এ বার আসল গল্প। বাংলাদেশের ছবিতে প্রথম অভিনয় করছেন দেব। টিজার বলছে, পয়লা ছবিতেই কামাল করতে চলেছেন তিনি। মুক্তির পর থেকেই মুখে মুখে ফিরছে দেবের ‘কমান্ডো’র সংলাপ, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে ১৬ কোটি জনগণ। আর ১৬ কোটিই কমান্ডার। তোর মতো কিছু দেশদ্রোহী আমাদের সোনার বাংলার কিছুই করতে পারবে না!’ এই ছবিতে তিনি গোয়েন্দা আধিকারিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com