মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সুপারস্টার রজনীকান্ত

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এরপর ভর্তি করা হয় হায়দরাবাদের জুবিলি হিলের অ্যাপোলো হাসপাতালে।

শনিবার রাত থেকেই শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। রোববার হাসপাতাল থেকে ছাড়া পান ৭০ বছরের এই দক্ষিণী সুপারস্টার।গাড়িতে ওঠার পর ভক্ত-সমর্থকদের প্রতি তাঁকে হাত নাড়তেও দেখা যায় তাকে। তবে আপাতত তাঁকে এক সপ্তাহ সম্পূর্ণ বেডরেস্ট ও ন্যূনতম শারীরিক কাজকর্ম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে রজনীর ছবির শুটিং ও রাজনৈতিক দলের কাজ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিল।

গত ২৫ ডিসেম্বর সুপারস্টার রজনীকান্তকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। অভিনেতা অসুস্থ হয়ে পড়েন তাঁর ছবি নতু ছবি ‘অন্নাথে’ এর শুটিং করতে গিয়ে। ক্রমাগত রক্তচাপ ওঠাপড়ার সমস্যার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করতে হয় রজনীকেকিছু দিন আগেই কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে থালাইভার। তার ওপর ছবির কাজ, রাজনৈতিক দল ‘রজনী মক্কল মন্দ্রম’ নিয়ে তামিলনাড়ুর বিধানসভার ভোটে লড়ার সিদ্ধান্ত। করোনা আবহে এত কিছু রজনী একা সামলাতে পারবে না বলেই ভয় পেয়েছিলেন ভক্তরা। সাবধানও করেছিলেন তাঁকে। কিন্তু, রজনী তা শোনেননি। সম্প্রতি অন্নাথে-র সেটে ৪ কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়ায় নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন রজনী। তার পরই অসুস্থ হয়ে পড়েন।

রজনীর এই অসুস্থতার খবরে তাই স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ে ভারতীয় সিনেমা মহলে। গত দু’দিনে ভারতীয় সিনেমার বহু তারকা থালাইভার আরোগ্য কামনা করেন। শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফিরলেন থালাইভা।

চিকিৎসকরা জানান, রজনীর যে সমস্ত মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, তাতে তেমন কোনও জটিলতা মেলেনি। তারপরই রবিবার রজনীকে বিশ্রামের পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com