মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ডেস্টিনেশন প্রি-হনিমুন! বরফের রাজ্যে লাভ বার্ডস অঙ্কুশ-ঐন্দ্রিলা

নতুন বছর এলেই সাতপাক ঘুরবেন। তার আগে ডেস্টিনেশন প্রি-হনিমুন হলে কেমন হয়?

উৎসবের আনন্দ বেড়ে দ্বিগুণ হয়। ভরা শীতে ভালবাসার ওমে নিজেদের জারিয়ে নেওয়ার অফুরন্ত সুযোগ পাওয়া যায়। সেই সুযোগ মিলতেই তাকে গুছিয়ে কাজে লাগালেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন। অতিমারির জেরে সারা বছর শহর কলকাতায় আটকে থাকার পর বছরশেষে দম ফেলতে ছুটিতে জুটিতে হিমাচল প্রদেশে। বাকি অভিনেতা-অভিনেত্রীরা যখন ভোগের স্বর্গ গোয়া উপভোগে ব্যস্ত, দুই তারকা অভিনেতা তাঁদের ১০ বছরের ভালবাসা নতুন করে ফিরে পেলেন হাড় কাঁপানো তুষারপাতে। দুধসাদা বরফের নীচে সিমলা মল রোড চাপা পড়ে গিয়েছে। পুরু বরফ জমেছে ট্যাক্সি স্ট্যান্ডে। হোটেলের খোলা চত্বরেও। রাস্তাঘাট শুনশান। অঙ্কুশ-ঐন্দ্রিলাকে কে রোখে? তার মধ্যেই ফাঁকা রাস্তায় একে অন্যের আলিঙ্গনে হারিয়ে গিয়েছেন তাঁরা ।

এর কাছে সমু্দ্রতীরের ফেনি, জিন, শেরিও তুচ্ছ!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com