মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

অক্ষয়কে বিয়ে করেছি, কোনও ব্র্যান্ডকে না, বার্থডে লেডি টুইঙ্কলের দু’চার কথা

তাঁকে অভিনেত্রী না বলে লেখিকা বললেই বেশি খুশি হন তিনি। কারণ, অভিনয় করাটা নাকি কোনও দিনই তাঁর শখের তালিকায় ছিল না। রোমান্স কিং রাজেশ খান্না ও অভিনেত্রী ডিম্পল কপাডিয়ার কন্যা হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ক্যামেরার সামনে আনতে চাননি। সেই টুইঙ্কল খান্না ৪৭-এ পা দিলেন। বন্ধুবান্ধবদের অনুরোধে দু’তিনটি ফিল্ম তিনি করে ফেলেছিলেন। সেগুলোর মান নিয়ে মশকরা করেন খোদ টুইঙ্কল।

পড়াশোনা হোক বা রাজনৈতিক মতবাদ অথবা রসিকতা করার দক্ষতা, টুইঙ্কলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন নেটিজেনদের একাংশ। তবে তাঁর শত্রুর সংখ্যায় কিছু কম নয়। স্পষ্টবক্তা টুইঙ্কলকে মেনে নিতে পারেন না অনেকেই। আজ সেই মানুষটারই জন্মদিন।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা অক্ষয় কুমার। ছবিতে দেখা যাচ্ছে, তারকা দম্পতি সাইকেল রাইডে বেরিয়েছেন। ঘিয়ে রঙের ঢলা টপ ও ডেনিম, চোখে রোদচশমা পরে টুইঙ্কল খান্না। প্রকৃত বয়স বোঝা দায়। মোনালিসার ছবি আঁকা কালো রঙের জগারে পাশে দাঁড়িয়ে রয়েছেন অক্ষয় কুমার। ক্যাপশনে লেখা, ‘আরও একটি বছর আসতে চলল। যেখানে ফের জীবনের জটিলতম সিদ্ধান্তগুলি নিতে হবে। কিন্তু সেগুলো আমাকে একা নিতে হবে না। আমি এটা ভেবেই খুশি যে সিদ্ধান্তগুলো আমরা দু’জনে মিলে নিতে পারব। শুভ জন্মদিন টিনা’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com