মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

পরিণীতিকে নিয়ে ছবি করছেন বাঙালী পরিচালক

আবারও বাঙালী পরিচালক ঋভু দাসগুপ্তর ছবিতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। ঋতুর এর আগের ছবিতেও মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পরিণীতি। ছবিটি এখন কেবল মুক্তির অপেক্ষা। তার মধ্যেই অভিনেত্রী-পরিচালক জুটির পরের ছবির ঘোষণা হয়ে গেল।

গত বছরই আগের ছবির শুটিং শেষ করেন পরিণীতি। এর ছবিটির শুটিং শেষ করে লন্ডন থেকে দেশে ফিরে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। হলিউড ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর হিন্দি রিমেক। এতো দিনে ছবিটি মুক্তি পেয়ে যেত কিন্তু করোনা পরিস্তিতির কারণে তা সম্ভব হয়ন

পরবর্তী ছবিটির বিষয়ে যতটুকু খবর পাওয়া গিয়েছে, নাম এখনও স্থির করা হয়নি। শুটিং শুরু হবে ২০২১ এর মার্চে। এখন লোকেশন দেখার কাজ চলছে। পরিণীতি চোপড়া এই ছবিতে এক জন নারী গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com