মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

দেশে তৈরি হচ্ছে প্রথম ফিচার অ্যানিমেশন ফিল্ম ‘মুজিব আমার পিতা

তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে তৈরি করা হচ্ছে দেশের প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুকে নিয়ে নানাবিধ কাজের ধারাবাহিকতায় নির্মীয়মান এই চলচ্চিত্রটি আগামী প্রজন্মের মাঝে মুজিব আদর্শ গড়ে তুলবে বলে আশা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর। চলচ্চিত্রটি নির্মাণে সঠিক ইতিহাস আর মৌলিক গবেষণার দিকে বিশেষ নজর দেয়া হয়েছে বলে জানান পরিচালক।

১৯৬৫ সালে অন্তরাল সিনেমায় মাত্র চারটি চরণে শোক প্রকাশের এই গানটি সেসময় ছিলো অত্যন্ত জনপ্রিয়। ১৯৭৪ সালে এর শিল্পী শ্যামল মিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে গেলে, গানটি আরও বড় করার অনুরোধ জানান বঙ্গবন্ধু। তার অনুরোধ রেখে গানটি আরও বড় করেন গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার। তবে তা রেকর্ড হওয়ার আগেই স্বপরিবারে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হন জাতির জনক। সেই গানটিই ফিরে আসছে দেশের প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে।

বলছি দেশের সর্ববৃহৎ টুডি অ্যানিমেশন নির্মাণকারী প্রোলেন্সার স্টুডিও নির্মিত মুজিব আমার পিতা চলচ্চিত্রটির কথা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষ্যে নির্মিত হচ্ছে প্রায় ৪৬ মিনিটের এই অ্যানিমেশন। যার মূল ভাবনা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত গ্রন্থ শেখ মুজিব আমার পিতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com