মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
বালিঘড়ির আদল বোধ হয় একেই বলে। চেহারায় এখনও বলিউডের নয়া প্রজন্মের অভিনেত্রীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন তিনি। তাই সুযোগ পেলেই নিজের হিলহিলে চেহারা সমাজমাধ্যমে ফ্লন্ট করেন শিল্পা শেঠ্ঠি।
এটাই করলেন বুধবার। পরিবার নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। বিচ হাউসের উঠোনে দাঁড়ালেন কালো রঙের একটি মনোকিনি পরে। গায়ে রোদ পড়তেই ঝলসে গেল ক্যামেরা! ফ্ল্যাশবার্লবের কথা যে বলা হচ্ছে না বুঝতেই পারছেন।
সমাজমাধ্যমেও শিল্পার ওই কালো মনোকিনি আর তন্বী কোমরের ছবি সামনে আসতেই অবাক হয়ে গিয়েছেন ভক্তকুল।
নয় নয় করেও বয়স ৪৫ পেরোল অভিনেত্রীর। কিন্তু ছবি আর চেহারা দেখে বোঝার উপায় নেই। আর শিল্পার এই ফিটনেসের মোহেই দিন দিন বাড়ছে তাঁর ভক্ত সংখ্যা। যোগা আর এক্সারসাইজের গুণে ক্রমশ বয়স কমছে তাঁর।