মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

নতুন বছরে আর কী কী বেনিয়ম করবেন নুসরত?

ব্যক্তিগত জীবনে নিয়ম মেনে চলায় পক্ষপাতী? নাকি নিয়ম ভেঙে বেশি আনন্দের খোঁজে সদাই ব্যস্ত নুসরত জাহান!

কঠিন প্রশ্ন। আপাতত এই ধাঁধার উত্তর খুঁজতে ব্যস্ত নেটাগরিকেরা। সৌজন্যে নুসরতের ছবির ক্যাপশন। তিনি লিখেছেন, ‘যদি তুমি সমস্ত নিয়ম ঠিক ঠিক মেনে চল, তাহলে সব মজাই মাটি!’
তাহলে নতুন বছরেও নিয়ম মানার থেকে নিয়ম ভাঙাতেই কি বেশি আগ্রহী হবেন তিনি? বরাবরের মতো?নুসরত কখনও, কোনও কিছুতেই বাঁধাধরা নিয়ম মেনে চলেননি। নিজের ধর্মে সম্পূর্ণ আস্থা রেখেই আজীবন সম্মান জানিয়ে এসেছেন সমস্ত ধর্মকে।

তাই নিয়ে কম জলঘোলা হয়নি। সমস্ত ধর্মের ‘গুরু’রাই তাঁর সমালোচনা করেছেন। যদিও সে সব মোটেই কানে তোলেননি তিনি। অনেকে তাঁর আর নিখিলের বিয়েকে ‘লাভ জিহাদি’ তকমাও দিয়েছে। নিখিল-নুসরত তার পরেও অটল। সমস্ত কটাক্ষ উপেক্ষা করে নুসরতকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রথের রশি টানতে। কিংবা অষ্টমীতে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢাক বাজাতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com