শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে‍‍`

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ দিনের মধ্যে দেশের সব স্কুল শিক্ষার্থীদের হাতের নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সারা দেশে পর্যায়ক্রমে নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “১২ দিনের মধ্যেই আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই বই বিতরণ করা হবে।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com