মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিনের মৃত্যু

ষাটের দশকে পোশাক শিল্পে নবজাগরণ সৃষ্টিকারী কালজয়ী ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিন মারা গেছেন। ফরাসী একাডেমি অফ ফাইন আর্টস-এর প্রধান, লরেন্ট পেটগিগার্ড তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই ফ্যাশন গুরু পোশাক শিল্পে নতুন বিপ্লবের শুরু করেন। ৭০ বছরের বেশি সময় ধরে পোশাক জগতে দাপটের সঙ্গে ব্যাবসা করে তার ব্র্যান্ড। মেয়েদের রুচিশীল দামী পোশাকের জন্য আজও ইউরোপের শীর্ষস্থানীয় ব্র্যান্ড পিয়েরে কার্ডিন।

১৯২২ সালে ইতালিতে জন্মগ্রহণের পরই তাঁর পরিবারে ফ্রান্সে চলে আসে। ক্রিশ্চিয়ান ডয়ার ব্র্যান্ডের সঙ্গে কর্মজীবন শুরু করলেও ১৯৪৭ সালে কার্ডিন নিজের নকশা করা বিভিন্ন পোশাক বাজারে আনেন। ১৯৫০ সালে চালু করেন ফ্যাশন হাউজ ‘পিয়েরে কার্ডিন’। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯৬৪ সাল থেকে তাঁর ব্র্যান্ডের একের পর এক নতুন ডিজাইন ফ্যাশন জগতে ব্যাপক সাড়া ফেলে। ব্র্যান্ড হিসেবে ‘পিয়েরে কার্ডিন’ সুনাম অর্জন করে বিশ্বজুড়ে। পরবর্তীতে সানগ্লাস, পারফিউম, ব্যাগসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মার্কেটেও শীর্ষস্থান ধরে রাখে এই ফরাসী ব্র্যান্ড।

ফরাসী বার্তা সংস্থা এএফপিকে তাঁর পরিবার জানায়, মঙ্গলবার প্যারিসের একটি হাসপাতালে ৯৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। আধুনিক পোশাকের জগতে নতুন ধারার রেডিমেড কাপড় প্রচলনে তাঁর ভূমিকা সর্বজনস্বীকৃত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com