মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

নিজের অস্তিত্ব মুছে ফেললেন দীপিকা!

নতুন বছরের একদম শুরুতেই চরম উত্তেজনা আর আশঙ্কায় ভুগছেন দীপিকা পাডুকোন ভক্তরা। কেননা ‘অভিশপ্ত’ ২০২০ এর একদম শেষ দিনে সোশ্যাল মিডিয়া থেকে নিজের অস্তিত্বই মুছে ফেলেছেন অভিনেত্রী!হ্যাঁ, ৩১ ডিসেম্বর রাতে নিজের ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলের সকল পোস্ট ডিলিট করে দিয়েছেন দীপিকা। আর তাতেই হতাশ তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি একাধিক বলিউড তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আর সেকারণেই মূলত অনুরাগীরা উৎকণ্ঠায় ভুগছেন যে, হঠাৎ কী হলো দীপিকার? তবে কি দীপিকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলও হ্যাকারদের কবলে পড়ল?

যদিও ভালোভাবে খুঁটিয়ে দেখলে তেমনটা মনে হবে না। কারণ দীপিকার ডিপি বদলানো হয়েছে। সুতরাং, বোঝাই যাচ্ছে দীপিকা নিজেই এ কাজ করেছেন।

যদিও পরবর্তীতে ইনস্টাগ্রামে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি অডিও ডায়েরি পোস্ট করেন দীপিকা। সেখানে নতুন বছরে সবার সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com