শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভিন্ন রূপে হাজির হলেন কাজল

রেণুকা সাহানে পরিচালিত এ ছবিতে কাজল ছাড়াও দেখা যাবে তানভি আজমি, মিথিলা পালকরকে। অনু, নয়ন, মাশা নামে তিন ভিন্ন বয়সের নারী জীবনের গল্প উঠে আসবে ‘ত্রিভঙ্গ’ ছবিতে। গল্পে উঠে আসবে সম্পর্কে জটিলতার কথা। ছবির টিজারে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে দেখা যায় কাজলকে।

ছবির পরিচালক রেণুকা সাহানে লিখেছেন, প্রিয় কাজল, তানভি, মিথিলা নাকি আনু, নয়ন, মাশা আমি কী বলে ডাকব। এরা রক্ত, মাংস, দুর্বলতা, শক্তি, অশ্রু ও হাসি দিয়ে চরিত্রগুলিকে আমার কল্পনার থেকেও বেশি বাস্তব করে তুলেছে। ত্রিভঙ্গর হৃদয়, আত্মার সঙ্গে জুড়ে যাওয়ার জন্য কাজল, তনভি, মিথিলাকে ধন্যবাদ।

কাজল ছবির টিজারটি তার নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন। শেয়ার করার পর পরই টিজারটি রীতিমত সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ ভালো বলছেন, কেউ আবার করছেন সমালচনা। ইতোমধ্যে শেয়ার করা ভিডিওটিতে দুই হাজারের বেশি লাইক পড়েছে।

‘ত্রিভঙ্গ’ ছবিটির প্রযোজনা করেছেন অজয় দেবগন। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছন রেণুকা সাহানে। প্রায় ৬ বছর ধরে ত্রিভঙ্গ তার জীবনের অঙ্গ হয়ে উঠেছে বলেও লিখেছেন রেণুকা সাহানে। মূলত, এই ছবির হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন কাজল।

সূত্র: জিনিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com